মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
পরিবারের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ১১৩)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা বিশেষ আইন ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। একইসঙ্গে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন-২০২১ চ্যালেঞ্জ করা হয়েছে।


বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রোববার (২৫ আগস্ট) রিট আবেদনটি দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচ আর এস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান এ রিট আবেদন দাখিল করেছেন।


রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তিকে বিবাদী করা হয়েছে।


রিট আবেদনে জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর ধারা ২(খ), ২(গ), ৮(১), ৮(৩), ৮(৪) এবং ৯(২) যেখানে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ’ লেখা আছে সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য আরজি জানানো হয়েছে। জাতির পিতার পরিবার-সদস্যরা ইতোমধ্যে যে সুবিধা ভোগ করেছে এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে তা রাষ্ট্রীয় অনুকুলে ফেরত নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অতি দ্রুত আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে জাতির পিতার পরিবার-সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধান বন্ধ করার জন্যও আরজি জানানো হয়েছে।


জাতির পিতার পরিবার-সদস্যরা যেসব সুবিধা ভোগ করেছে তার জন্য রাষ্ট্রের খরচ নিরূপণ এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে আগামী ৩০ দিনের মধ্যে তার একটা প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিল করার জন্য আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজির প্রতি নির্দেশনা দেয়ার আরজি জানানো হয়েছে।
 

আ. দৈনিক / কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝