রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০টি অঞ্চলই বৃক্ষরোপণে প্রধান নির্বাহরে নেতৃত্বে কমিটি গঠন
বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিচ্ছে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কার্যকর করণীয় নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত সভায় ১০টি অঞ্চলই বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সাথে সভায় ডিএসসিসিতে বৃক্ষরোপণের সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়নর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, ​সভায় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবগঠিত এই কমিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, "নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে আমরা বদ্ধপরিকর।" সভায় জানানো হয়, পরিবেশ সুরক্ষায় ডিএসসিসি’র ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়ক দ্বীপে (মিডিয়ান) প্রায় ১৮ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

​এদিকে, নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক (RAJUK) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে একটি কার্যকর ও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ​সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝