রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নকআউটের মহারণে মুখোমুখি দুই বন্ধু—রোনালদো ও মদরিচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৫৯)
X

ক্লাব ফটবল রিয়াল মাদ্রিদের ভয়ংকর জুটি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদরিচ। প্রতিপক্ষের বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। দুজন ভালো বন্ধুও বটে।এই দুই বন্ধু-সতীর্থ আজ টরন্টোর বিএমও ফিল্ডে মাঠে নামছেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে। বিশ্বকাপের মহা এই দ্বৈরথে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ লুকা মদরিচের ক্রোয়েশিয়া।

মাঠে প্রতিপক্ষের জন্য আতঙ্কের আরেক নাম ছিলেন তারা। একজন গোল করতেন, আরেকজন সেই গোলের পথ তৈরি করে দিতেন। ছয় মৌসুমে একসঙ্গে জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গড়ে তুলেছিলেন আধুনিক ফুটবলের অন্যতম সফল জুটি। ইউরোপ ফুটবলের পাট চুকিয়ে একজন পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। অন্যজনও ঠিকানা বদলে মাদ্রিদ ছেড়ে বসত গড়েছেন ইতালির এসি মিলানে।

এখন রোনালদোর বয়স ৪১, মদরিচের ৪০। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে দুই কিংবদন্তি এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ৪০ বছরের বেশি বয়সি দুই ফুটবলার একে অপরের বিপক্ষে খেলতে নামবেন। তাই এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, দুই বন্ধুর দীর্ঘ পথচলারও এক আবেগঘন অধ্যায়। ইতিহাসের নতুন পাতা।

কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠেয় হাই ভোল্টেজ এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন মাঝমাঠের খেলোয়াড়রা। দুই দলের রণভাণ্ডারেই আছেন দারুণ কিছু সৃষ্টিশীল ফুটবলার। 

ক্রোয়াটরা চাইবে আইকনিক অধিনায়ক মডরিচ এবং মাতেও কোভাচিচের ওপর ভর করে ম্যাচের গতি কমিয়ে দিতে এবং বল দখলে রেখে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু রোনালদো-গনসালো রামোস-ভিতিনিয়া-জোয়াও নেভেসদের নিয়ে গড়া পর্তুগিজ আক্রমণভাগকে ঠিকমতো সামলাতে না পারলে এখানেই থেমে যেতে পারে ক্রোয়াটদের বিশ্বকাপ যাত্রা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝