রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিজদায় লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় মরক্কোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৪:৩৯ পিএম  (ভিজিট : ৪৪)
X


 বিশ্বর কাপ ফুটবলে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে ১৬তে স্থান করে নিয়েছে মরক্কো । এই জয়ের পর খেলার মাঠে সিজদায় লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা ।

 গতকাল সোমবার দিবাগত রাতে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও সমতা ভাঙতে পারেনি নেদারল্যান্ডস ও মরক্কো। পরে টাইব্রেকারে ৩-২ গোলে ডাচদের হারিয়ে মরক্কো জায়গা করে নিয়েছে রাউন্ড অব ১৬-তে। সেই ম্যাচের মরক্কো দলের দুটি দৃশ্য নজর কেড়েছে সবার।

টাইব্রেকারের আগে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি শিষ্যদের নিয়ে মোনাজাত করেন। এরপর সাইবারির শেষ শটে শেষ ষোলোতে নিশ্চিতের পর মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন দলটির খেলোয়াড়রা।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এই আবেগঘন মুহূর্তটি তুলে ধরেছেন, যেখানে জয় উদযাপনের আগে কৃতজ্ঞতা প্রকাশকেই প্রাধান্য দিতে দেখা যায় মরক্কোর ফুটবলারদের।

তবে এই উদযাপনের পেছনে ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স। নেদারল্যান্ডসের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে পিছিয়ে পড়ার পরও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে সমতা ফেরান ইসসা ডিওপ।

এরপর টাইব্রেকারে নেদারল্যান্ডসের হয়ে প্রথম শট নেন কুপমাইনার্স। প্রথম শট থেকে গোল পায় ডাচরা। তবে মরক্কোর এল আয়নাউয়ি গোল করতে পারেননি প্রথম শটে। ফলে স্বস্তিতে থাকে কমলা জার্সিধারিরা।

কিন্তু নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় শট নিতে এসে জাস্টিন ক্লাইভার্ট মিস করে বসেন। ফলে স্বস্তি ফেরে মরক্কো শিবিরে। পরে দ্বিতীয় শট নিতে এসে গোল করেন রাহিমি। তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভেগহোর্স্ট। গোল করেন মরক্কোর শেমসদিন তালবিও।

চতুর্থ শট পোস্টের বাইরে মারেন ডাচদের কুইন্টেন টিম্বার্স। সবাইকে অবাক করে দিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও মিস করেন। তার শট ফিরে আসে পোস্টে লেগে।

নেদারল্যান্ডসের পঞ্চম শট নিতে আসেন সামারভিলে। শট ঠেকিয়ে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে মিস করেননি মরক্কোর সাইবারির। শেষ শটে তিনি গোল করে মরক্কোকে নিয়ে যান শেষ ষোলোতে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝