রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার সহায়তায় নেইমারের বড় অনুদান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৩৬)
X

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতির মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। 

ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকারও বেশি) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, নেইমারের দেয়া এই বড় অঙ্কের আর্থিক অনুদান মূলত ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় জরুরি উদ্ধারকাজ পরিচালনা, খাদ্য সরবরাহ, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র এবং গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির কাজে ব্যয় করা হবে।

এল সুমারিও ডটকমের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার অবর্ণনীয় কষ্টে থাকা সাধারণ জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।’ মাঠের এ তারকা একইসঙ্গে আশা প্রকাশ করেন যে, তার পাঠানো সাহায্য দুর্যোগের মুখে পড়া পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি, সাহস ও স্বস্তি বয়ে আনবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ওই ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া ৩ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন। উপরন্তু, অনবরত পরাঘাত (আফটারশক) এবং ভারী উদ্ধার সরঞ্জামের তীব্র সংকটের কারণে দেশটির উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝