রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘১৮ মাসের প্রস্তুতিতে গঠিত হয়েছে এনসিপি’—দাবি রাশেদ খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৩)
X

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, গণ-অভ্যুত্থানের পর যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়েছে দল গঠনের রাজনীতিতে। তার অভিযোগ, গত ১৮ মাসের বেশির ভাগ সময়ই ড. মুহাম্মদ ইউনূস এনসিপি গঠনের পেছনে ব্যয় করেছেন।

গতকাল রবিবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, এনসিপির প্রতীক থেকে শুরু করে দল গঠনের বিভিন্ন বিষয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সম্পৃক্ততায় হয়েছে। 

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একজনকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ড. ইউনূস নির্বাচন দিতে আগ্রহী ছিলেন না এবং বিএনপি যেন ক্ষমতায় না আসে, সে লক্ষ্যেই সময়ক্ষেপণ করেছেন। তবে তার ভাষ্য, বিএনপিকে জনসমর্থন থেকে বিচ্ছিন্ন করার সেই চেষ্টা সফল হয়নি।

ড. ইউনূসের ব্যক্তিত্বেরও সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘আমার চোখে মুহাম্মদ ইউনূস একজন মিষ্টিভাষী ভিলেন।’ তার দাবি, মিষ্টি কথার আড়ালে সংকীর্ণ মানসিকতা লুকিয়ে আছে এবং রাষ্ট্রীয় দায়িত্বে থেকে তিনি নিজের ব্যবসায়িক স্বার্থও এগিয়ে নিয়েছেন। তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝