রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপের নকআউটে কার প্রতিপক্ষ কে? দেখুন সময়সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৬৫)
X

২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের আসর হওয়ায় যুক্ত হয়েছে নতুন নকআউট রাউন্ড-রাউন্ড অফ ৩২। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২৭টি দল ইতোমধ্যে নকআউটে জায়গা নিশ্চিত করেছে। 

বাকি দুটি দলের অপেক্ষা শেষে পূর্ণ হবে শেষ ৩২-এর লাইনআপ। এরপরই শুরু হবে শিরোপার লড়াইয়ে সরাসরি নকআউট পর্ব। বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর ম্যাচগুলো। খবর টিওয়াইসি স্পোর্টস। 

আগের বিশ্বকাপগুলোতে ৩২ দলের আসরে সরাসরি শেষ ১৬ থেকে নকআউট শুরু হতো। তবে এবার ৪৮ দলের টুর্নামেন্টে ১২টি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল মিলে মোট ৩২টি দল জায়গা পাচ্ছে নতুন এই পর্বে। এখান থেকেই শুরু হবে হারলেই বিদায়ের লড়াই।

এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করা ২৭ টি দল হলো—
মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, মিসর, স্পেন, কেপ ভার্দে, পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও বেলজিয়াম। বাকি পাঁচটি স্থান এখনো নির্ধারিত হয়নি।

নকআউট পর্বের প্রতিটি ম্যাচ হবে সরাসরি এলিমিনেশন পদ্ধতিতে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হলে ১৫ মিনিট করে দুটি অতিরিক্ত সময় খেলা হবে। অতিরিক্ত সময়েও ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ৩২-এর সূচি—

সোমবার (২৯ জুন) রাত ২টা
দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ‘এ’-এর রানার্সআপ) বনাম কানাডা (গ্রুপ ‘বি’-এর রানার্সআপ) — সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
মঙ্গলবার (৩০ জুন) ভোর ৩টা ৩০ মিনিট
জার্মানি (গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’-এর সেরা তৃতীয় দল — জিলেট স্টেডিয়াম, ফক্সবরো
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা
নেদারল্যান্ডস (গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন) বনাম মরক্কো (গ্রুপ ‘সি’-এর রানার্সআপ) — বিবিভিএ স্টেডিয়াম, মনতেরে
মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা
ব্রাজিল (গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন) বনাম জাপান (গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ) — এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
বুধবার (১ জুলাই) ভোর ৪টা
ফ্রান্স (গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ অথবা ‘এইচ’-এর সেরা তৃতীয় দল — মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড
বুধবার (১ জুলাই) রাত ১২টা
আইভরি কোস্ট (গ্রুপ ‘ই’-এর রানার্সআপ) বনাম নরওয়ে (গ্রুপ ‘আই’-এর রানার্সআপ) — এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন
বুধবার (১ জুলাই) সকাল ৮টা
মেক্সিকো (গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’-এর সেরা তৃতীয় দল — এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি

এরপর বাকি ম্যাচগুলো হবে—
বুধবার (১ জুলাই) রাত ১১টা
গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ই’, ‘এইচ’, ‘আই’, ‘জে’ অথবা ‘কে’-এর সেরা তৃতীয় দল — মার্সিডিজ-বেনজ স্টেডিয়াম, আটলান্টা

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা
যুক্তরাষ্ট্র (গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন) বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (গ্রুপ ‘বি’-এর তৃতীয় দল) — লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৩টা
গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’, ‘ই’, ‘এইচ’, ‘আই’ অথবা ‘জে’-এর সেরা তৃতীয় দল — লুমেন ফিল্ড, সিয়াটল

শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা
গ্রুপ ‘কে’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘এল’-এর রানার্সআপ — বিএমও ফিল্ড, টরন্টো

শুক্রবার (৩ জুলাই) রাত ২টা
স্পেন (গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘জে’-এর রানার্সআপ — সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা
সুইজারল্যান্ড (গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ অথবা ‘জে’-এর সেরা তৃতীয় দল — বিসি প্লেস, ভ্যাঙ্কুভার

শনিবার (৪ জুলাই) সকাল ৫টা
আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন) বনাম কেপ ভার্দে (গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ) — হার্ড রক স্টেডিয়াম, মায়ামি

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট
গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ডি’, ‘ই’, ‘আই’, ‘জে’ অথবা ‘এল’-এর সেরা তৃতীয় দল — অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
শনিবার (৪ জুলাই) রাত ১টা
অস্ট্রেলিয়া (গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ) বনাম মিসর (গ্রুপ ‘জি’-এর রানার্সআপ) — এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝