রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫০ শতাংশের বেশি রেস্তোরাঁ-বাসাবাড়িতে এডিসের লার্ভা: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৬)
X

রেস্তোরাঁ ও বাসাবাড়িতে ৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেছে ৫০ শতাংশের বেশি রেস্তোরাঁ ও বাসাবাড়িতে। প্লাস্টিকে পাত্রে পানি ও টায়ারে জমাকৃত পানিতে লার্ভা বেশি। এটা আশঙ্কাজনক। জনবলের ঘাটতি থাকলেও আমরা ওষুধ দিচ্ছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনেক ডেঙ্গু রোগী এখন হাসপাতালে ভর্তি জানিয়ে মীর শাহে আলম বলেন, সবাইকে সচেতন হতে হবে। ঢাকার রাস্তায় ময়লা থাকবে না। প্রত্যেক শনিবার স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চলবে। একই জায়গায় দ্বিতীয়বার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি অফিস বা বাসা-বাড়ি যেন পরিষ্কার থাকে। আপনার বাসা বা অফিস পরিষ্কার করতে না পারলে আমাদের জানান, আমরা গিয়ে পরিষ্কার করে দেব। এরপরও ডেঙ্গুর লার্ভা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আপনার বাসা থেকে মশার লার্ভা যদি সৃষ্টি হয়, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। সামনের দিনগুলো যাতে কঠিন না হয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরকে যাতে একটা সুন্দর পরিবেশের মধ্যে রাখতে পারি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝