বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের গ্রুপ ‘জি’ র শেষ ম্যাচে রানার্সআপ হয়ে নকআউটে
ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করেে মিশর
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৯১)
X

ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মিশর।   বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র শেষ ম্যাচে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে ইনজুরি সময়ে ইরানের একটি গোল ভিএআরে বাতিল হওয়ায় নাটকীয় সমতায় শেষ হয় লড়াই।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ পুরোপুরি সামলাতে না পারলে ফিরতি বলে জালে পাঠান সাবেল। বিশ্বকাপে এটি মিশরের দ্রুততম গোল।

তবে চার মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ পায় ইরান। মেহদি তারেমিকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু তারেমির স্পট কিক ডান কোণে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক শোবেইর।

পেনাল্টি মিসের পরও চাপে রাখে ইরান। ১৪তম মিনিটে মোহাম্মাদির শট শোবেইর ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন রেজায়েইয়ান। তাতেই ম্যাচে ফেরে ইরান। প্রথমার্ধে বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়েই ছিল তারা। পরিসংখ্যান অনুযায়ী, ইরানের প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ১.১৮, যেখানে মিশরের ০.৩১।

দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণ হয়। ৪৯তম মিনিটে সালাহর পাস থেকে ট্রেজেগুয়েত গোলের সুযোগ পেলেও বেইরানভান্দ সেভ করেন। অন্যদিকে এজাতোল্লাহির দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে যায়। ৮৯তম মিনিটে কর্নার থেকে তারেমির হেড পোস্টে লেগে ফিরে আসে।

ইনজুরি সময়ে ইরান জয়ের স্বাদ পেয়েও তা ধরে রাখতে পারেনি। ৯৩তম মিনিটে খালিজাদেহ বল জালে পাঠালেও ভিএআরে অফসাইড ধরা পড়ে এবং গোল বাতিল হয়। ৯৭তম মিনিটে এজাতোল্লাহির শট আবারও গোলবারে লেগে ফেরে।

ড্র হলেও গ্রুপ ‘জি’ থেকে চ্যাম্পিয়ন হিসেবে বেলজিয়াম ও রানার্সআপ হিসেবে মিশর শেষ ৩২ নিশ্চিত করেছে। তৃতীয় দল হিসেবে ইরানেরও নকআউটে ওঠার সম্ভাবনা রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝