সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণকে প্রশিক্ষণের প্রস্তাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৪)
X

ভারত সীমান্তে কাঁটাতার নির্মাণ করেছে বলে বাংলাদেশও যদি একই পথে হাঁটে, তাহলে সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, এই সমস্যার সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এবং সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। 

বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ গ্রীন পার্টির আয়োজনে ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সবিনয়ে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্ত সমস্যার সমাধান হবে? আমি মনে করি, আমরা মনে করি, এই সমস্যার সমাধান হবে না।’

তিনি বলেন, সীমান্ত ইস্যুতে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। ভৌগোলিকভাবে বাংলাদেশের যে মানচিত্র প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার সামনে উপস্থাপিত হয়, সেটিই বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা। তবে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের পরিধি আরও বিস্তৃত।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ রয়েছে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের ভাষা, খাদ্যাভ্যাসসহ অনেক বিষয়ে আমাদের মিল রয়েছে। সেজন্য সাংস্কৃতিকভাবে যেখানে যেখানে বাঙালি ডায়াসপোরা রয়েছে, সেখান পর্যন্ত আমাদের সীমানা বিস্তৃত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে বিশ্বব্যাপী চলমান অভিবাসন প্রক্রিয়া এবং সীমান্ত পরিস্থিতির বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা সম্ভব।

জাতিসংঘের আইন ও আন্তর্জাতিক কাঠামোর আওতায় সীমান্তে কী ঘটছে, তা বিশ্বব্যবস্থার কাছে উপস্থাপন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বিজিবিকে শক্তিশালী করতে হবে। এছাড়া আমাদের বিকল্প নেই। 

নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে, বিমানবাহিনীকে শক্তিশালী করতে হবে, সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের তরুণরা দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমরা সরকারকে বলতে পারি, দেশের যুবসমাজ প্রস্তুত রয়েছে। তবে অস্ত্র হাতে নেওয়া নয়, রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় শক্তি গড়ে তোলার দিকেই গুরুত্ব দিতে হবে। বৈঠকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে কাজে লাগাতে হবে মন্তব্য করেন তিন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝