রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে পদত্যাগ ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৬৯)
X

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েস রানা। জাগো নিউজকে তিনি বলেন, ‘আমরা একযোগে ১৭ জন পদত্যাগ করেছি।’ তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে রেজাউল করিম পদত্যাগ করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানও পদত্যাগ করেছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝