রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রিয়া ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৮৮)
X

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দল সাজাতে গিয়ে একটি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর আর্জেন্টিনা এবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে। 

আজ সোমবার (২২ জুন) ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে লিওনেল স্কালোনির দলের।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে আজ। তার জায়গায় নাহুয়েল মোলিনা শুরু থেকেই খেলবেন।

এ ছাড়া আরও দুটি পজিশন নিয়ে কিছু আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া মূল একাদশই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

মিডফিল্ড-আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গা নিয়ে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলমাদাই এগিয়ে আছেন। ফলে প্রথম ম্যাচের মতো আজও তাকে দেখা যেতে পারে।

বা প্রান্তে ফাকুন্দো মেদিনাই খেলবেন। চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি নিয়ে শুরু থেকেই নামাতে চাইছে না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসকেও কিছু সময়ের জন্য নামাতে পারেন কোচ। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা/তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস/থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি (অধিনায়ক)।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝