রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুড়ো হাড়ের ভেলকি দেখাতে ইতালির ক্লাবে রোনালদিনিয়ো?
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩১)
X

দীর্ঘদিন পর আবারও ক্লাব ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো। ইতালির সিরি সি’র ক্লাব রাভেনায় যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, তিনি কি আবার মাঠে খেলবেন?

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে অল্প কিছু সময় খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রোনালদিনিয়ো গাউচো। প্রায় এক দশক পর আবারও ফুটবলের খবরে ফিরলেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

ইতালির সিরি সি’র ক্লাব রাভেনার সঙ্গে একটি চমকপ্রদ চুক্তিতে যুক্ত হয়েছেন ৪৬ বছর বয়সী রোনালদিনিয়ো। গত মৌসুমে খুব অল্পের জন্য সিরি বিতে উঠতে পারেনি রাভেনা। তাই ক্লাবের মালিক ইগ্নাসিও সিপ্রিয়ানি বড় ধরনের বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছেন।

রোনালদিনিয়োর ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে মায়ামিতে একটি অনুষ্ঠানে দেওয়া হবে।

এ নিয়ে রোনালদিনিয়ো বলেন, নতুন রঙ, একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইগ্নাসিও ও পুরো সিপ্রিয়ানি পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার জন্য আনন্দের উৎস ছিল, আর সেই আনন্দ রাভেনায় ফিরিয়ে আনতে চাই।

ক্লাব মালিক ইগ্নাসিও সিপ্রিয়ানি জানান, রোনালদিনিয়ো তার ছোটবেলার আইডল ছিলেন। তিনি বলেন, জীবনের ২৪ বছর যুক্তরাষ্ট্রে কাটালেও রাভেনাকেই নিজের ঘর মনে করেন। রোনালদিনিয়োর মতো একজন কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করা তাদের জন্য বড় অর্জন।

তবে রাভেনার অনারারি ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা জানিয়েছেন, রোনালদিনিয়ো মাঠে ফিরছেন না। তিনি বলেন, রোনালদিনিয়ো ক্লাবের একটি বিপণনমূলক অনুষ্ঠানে অংশ নেবেন, কিন্তু সিরি সিতে খেলবেন না।

Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝