রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইভোল্টেজ লড়াইয়ে মাঠে নামছে নেদারল্যান্ডস ও সুইডেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

২০২৬ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই লড়াইয়ের ফল অনেকটাই নির্ধারণ করে দিতে পারে গ্রুপ সেরার দৌড়।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে সুইডেন দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। ফলে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে গ্রাহাম পটারের দল।

তবে পরিসংখ্যান ও শক্তির বিচারে এখনও ফেবারিট নেদারল্যান্ডস। অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ডাচদের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ। সুইডেনের জয়ের সম্ভাবনা ২০.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৩ শতাংশ।

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান ম্যাচের আগে জানিয়েছেন, জাপানের বিপক্ষে ড্র থেকে শিক্ষা নিয়ে সুইডেনের বিপক্ষে আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল। তবে ইনজুরি ও অসুস্থতা কিছুটা চিন্তায় রেখেছে ডাচ শিবিরকে।

অন্যদিকে সুইডেনের বড় ভরসা দুই তারকা স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাক। তিউনিসিয়ার বিপক্ষে দুজনই গোল করেছেন এবং তাদের নিয়েই সবচেয়ে বেশি সতর্ক ডাচরা।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের লড়াই তাই শুধু তিন পয়েন্টের নয়, বরং গ্রুপের শীর্ষস্থান দখলেরও। কাগজে-কলমে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও সুইডেনের সাম্প্রতিক ফর্ম বলছে, আজকের ম্যাচে যে কোনো ফলই সম্ভব।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝