রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্র্যাবের ফল উৎস দেশীয় ফলের সমাহার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৪:৩৪ পিএম  (ভিজিট : ৪৪)
X

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ক্র্যাব মিলনায়তনে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এর  সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম, আকবর হোসাইন মঞ্জু, সদস্য মাশুক নাজিম। 

স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। দেশীয় ফলের এ সমাহার দেখে অতিথিবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকেনা জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তারা। পাশাপাশি দেশিয় ফল খাওয়ার বিষয়ে সকলকে উৎসাহিত করার আহবান জানান বক্তারা। 

এই ফল উৎসবে দেশিয় ফলের সমাহার সকলকে মোহিত করেছে। বক্তব্যের পর্ব শেষে উপস্থিত সকলে ফল উৎসবে মেতে ওঠেন। এসময় আননন্দঘন পরিবেশ সুষ্টি হয়। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাবের এ আয়োজন।  ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দ মুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে। 

এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সভাপতি খয়ারুজ্জামান কামাল, ইসারফ হোসের ইসা, কামরুজ্জামান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সাবেক সহ সভাপতি শাহীন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আলাউদ্দিন আরিফ, সিনিয়র সদস্য ও প্রখম আলোর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা হায়দার লিটন, উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, সিনিয়র সদস্য মহসিনুল কবির লেবু, শাহ মোহাম্মদ মন্ওয়ার জাহান কবীর, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক ও ক্র্যাবের সিনিয়র সদস্য নাদিয়া শারমিন,  ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), আইন ও কল্যান সম্পাদক শেখ কালিম উল্লাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেলসহ ক্র্যাবের সদস্যবৃন্দ।

আ.দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝