রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ৬৬)
X

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে। কুপার কনলির ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জয় তুলে নেন সফরকারীরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়। ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রানের মামুলি সংগ্রহ করেন স্বাগতিকরা।

জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। চার মেরে দলকে জয় এনে দেয় জেভিয়ার বার্টলেট। ম্যাচের শুরুতে বোলিং করতে নেমে জস ইংলিসকে বোল্ড করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন শরীফুল ইসলাম। দলীয় ৩৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে মিচেল মার্শকে তালুবন্দি করেন শরীফুল। ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক।

আবারও ত্রাতা কুপার কনোলি। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়েন তিনি। এতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। ২৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জয়ের বন্দরে নিয়ে যান দলকে।  তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরতে হয় কনোলিকে। আর ডেভিডের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২০ রান।

শেষের দিকে অবশ্য একটু বিপাকে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাট রেনশ ও নিখিল চৌধুরীর ব্যাটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২৮ বলে ১৮ রান করেন রেনশ, আর নিখিল করেছেন ১৩ বলে ১৮ রান। 

শরীফ, মুস্তাফিজ, মেহেদী ও রিসাদ নেন একটি করে উইকেট। দুই ইউকেট নেন আব্দুল গাফফার। এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া সাইফ হাসান করেছেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝