রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাইকটি উদ্ধার হলেও,ছিনতাকারী আটক হয়নি
মিরপুর শেওড়াপাড়ায় ইট মেরে বাইক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৬৮)
X

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট মেরে ছিনতা হওয়া বাইকটি উদ্ধার হলেছে। তবে ছিনতাইকারীরা এখনো ধরা পড়িনি। জানা যায়, গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাতে শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে বাইকটি নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে লোমহর্ষক এই ঘটনা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মডেলের মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তেই যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পরপরই অন্য দুর্বৃত্ত নাটকীয়ভাবে ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টি দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্ত সম্পর্কে ওসি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে উদ্ধার করা মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝