রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৪১)
X

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ বাবুল হোসেন ওরফে বাবুকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৯জুন) দুপুরে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।  

ডিএনসি জানায়, ঢাকা থেকে বাবুল হোসেন যশোরগামী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা করেছে। এমন তথ্যের ভিত্তিতে ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল   দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্তরের পূর্বপাশে নাসির উদ্দিন সর্দার মার্কেটের সামনে যশোরগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে। ওই বাসে সাধারণ যাত্রীবেশী বাবুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাবুল ঢাকার কেরাণীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে যশোরে স্থায়ীভাবে বসবাস করছে। সে দীর্ঘদিন ধরে যশোরে অবস্থানের সুবাদে যশোর, খুলনা, রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার সখ্যতা গড়ে উঠে। তার সাথে ঢাকার কেরাণীগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারের টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ীদেরও যোগাযোগ রয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সে প্রথমে কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মাধ্যমে ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবা নিয়ে আসে। তারপর সেখান থেকে বাসযোগে যশোর এবং সেখান থেকে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশালসহ স্থানীয় এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারী সরবরাহ করে। অন্যান্য মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কড়া নজরদারীর কারণে সে এই পথে ইয়াবা পাচার করছিল। এভাবে সে আরো বেশ কয়েকটি বড় ইয়াবার চালান পাচার  করেছে বলে জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত বাবুল হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া এ চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দেশে নিষিদ্ধ ইয়াবাসহ যেকোন অবৈধ মাদক দ্রব্যের যাতে বিস্তার না ঘটে সে জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসির পক্ষ হতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝