যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশে বাংলাদেশের খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বাংলাদেশের উৎপাদিত নানাবিধ খাদ্যপণ্য রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের উৎপাদিত খাদ্যপণ্যের বৈশ্বিক বাজারে দারুণ চাহিদা রয়েছে। বর্তমানে রপ্তানি হওয়া প্রধান খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে:
• চা, শাকসবজি ও ফলমূল
• পানপাতা, তৈলবীজ ও চিনি
• বিভিন্ন ধরনের কৃষিপ্রক্রিয়াজাত পণ্য ও ভোজ্য তেল
• নানা পদের কোমল পানীয়
• সাদা ও হিমায়িত মাছ
রপ্তানিকারক দেশগুলোর তালিকা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, এসব মানসম্মত পণ্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতারে নিয়মিত রপ্তানি করা হচ্ছে।
আ.দৈ/আরএস/এএইচএইচজ




















