চলতি অর্থ-বছরে পর্যন্ত ৩৩,২৭,৯৫৯ মে.টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৫-২০২৬ অর্থ-বছরে ১ জুলাই, ২০২৫ থেকে এ পর্যন্ত (৩ জুন ২০২৬) ৩৩,২৭,৯৫৯ মে.টন খাদ্যশস্য (চাল ও গম) মওজুদ বা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।
সোমবার(৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ, কে, এম, ফজলুল হক মিলনের এক প্রশ্নের লিখিত উত্তরে খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এসব কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী.বলেন, সরকার সরাসরি কৃষকদের নিকট হইতে ধান এবং চালকল মালিকদের সাথে চুক্তিপূর্বক চাল সংগ্রহ করিয়া থাকে। চলতি ২০২৫-২০২৬ অর্থ-বছরে ১লা জুলাই, ২০২৫ থেকে এ পর্যন্ত (০৩.০৬.২৬ খ্রি.) ৩৩,২৭,৯৫৯ মে.টন খাদ্যশস্য (চাউল ও গম) মওজুদ/সংগ্রহ করা হইয়াছে।
কৃষকদের নিকট হইতে এ পর্যন্ত ২,৩৯,৪৩৯ মে.টন ধান এবং চালকল মালিকদের নিকট হইতে ১৮,৫৮,১৭০ মে.টন চাল সংগ্রহ করা হইয়াছে। এছাড়াও বৈদেশিক সংগ্রহের মাধ্যমে ৫,১২,৮৭৯ মে.টন চাল ও ৭,১৭,৪৭১ মে.টন গম আমদানি করা হয়েছে ৷
আ.দৈ/আরএস/এএইচএইচজ




















