রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টফি অ্যাপে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে বাংলালিংক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১০২)
X

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ফলে বাংলালিংকের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফির মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।

বুধবার প্রতিষ্ঠানটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়েছে, বাংলালিংক গ্রাহকরা নির্ধারিত প্যাকেজের মাধ্যমে টফিতে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন।

এ বিষয়ে বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উন্নত মানের সম্প্রচারে খেলা উপভোগের সুযোগ পাবেন। তিনি জানান, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক এবং টফির আধুনিক প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এদিকে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝