সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৪৪)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববারবাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে।

এদিকে, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলনের মুখে আজকের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগ করার আলোচনা ছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। 

তবে গত বছরের জুলাইতে ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করার পর ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে বসেন জুবায়দুর রহমান। তিনি চেয়ারম্যানের দায়িত্বেও পান। ১০ মাস পর তিনিও পদত্যাগ করেছেন।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝