রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি---- তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪৫)
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় সরকারের যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি। তাই রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা অপরিহার্য।

আজ রোববার (২৪ মে) সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এবং তথ্য অধিদফতরের কর্মকর্তাদের জন্য ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মন্ত্রী তাঁর বক্তব্যে একটি দক্ষ ও আধুনিক ডিজিটাল জনবল গঠনের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গড়ে তুলতে পারলে রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও সুসংগঠিত হবে। প্রাতিষ্ঠানিক সাফল্য বাড়াতে সমন্বিত টিমওয়ার্ক অত্যন্ত জরুরি এবং ব্যক্তিগত সৃজনশীলতা ও দক্ষতাকে যৌথভাবে কাজে লাগাতে পারলে তার সুফল জ্যামিতিক হারে বৃদ্ধি পায়।

ডিজিটাল লিটারেসিকে একটি মৌলিক সক্ষমতা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, যারা এই জ্ঞান অর্জন করতে পারবে না, তারা ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সরকার বর্তমানে তথ্য কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম তৈরির কাজ করছে, যা সরকারের নীতি ও জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রযুক্তির ইতিবাচক ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নয়ন ও জনকল্যাণে কাজে লাগানো সম্ভব। তবে একই সাথে এআই-এর মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও অপতথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সরকারের ভাবমূর্তি বজায় রাখতে পিআরও-দের আরও সমন্বিত ও দক্ষভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং শাহ আলম। এ সময় তথ্য অধিদফতরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 


আ.দৈ/আরএস/এ এইচ এইচ


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝