রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর পুরান ঢাকায় চার কঙ্কালসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৫:০৭ পিএম  (ভিজিট : ৫০)
X

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
গত ২১ মে নাজিমুদ্দিন রোড এলাকা থেকে শামীমকে দুইটি মানুষের কঙ্কালসহ গ্রেফতারের পর গত দুইদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ২টিসহ মোট চারটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। শামীম আহমেদ বংশালের লালপুর নয়াবাজার এলাকায় বসবাস করতেন।
‎পুলিশ জানায়, পুরান ঢাকার আরমানিটোলা ও নাজিমুদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে চারটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানুষের কঙ্কাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলাস্থ তার বাসা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও দুইটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়।
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শামীম আগে মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে তিনি কঙ্কালের ব্যবসা শুরু করেন বলে তথ্য পাওয়া গেছে।
‎বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কঙ্কাল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া কঙ্কালগুলোর উৎস এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

আ.দৈ./কাশেম/ / ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝