রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট নিয়ে বিরক্ত সালমান, দোয়া চাইলেন পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৫৯)
X

কারাগার থেকে আদালতে হাজির করার সময় আওয়ামী লীগ সরকারের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটের কারণে বিরক্তি প্রকাশ করেন তিনি। 

একই সময়ে তার সঙ্গে আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় তাদের।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিংয়ের ঘটনায় পৃথক দুটি মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও  সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে আনা হয়েছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।

আদালতে তাদের প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেওয়ার সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এই গরমে এসব পরে মরেই যাব। 

অনেক গরম পড়ছে, খুব গরম। তার ঠিক কিছুক্ষণ পর আরেকটি প্রিজনভ্যানে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি বলেন, হাসপাতাল থেকে আসছি, ব্যথা এখনো আছে, দোয়া করবেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝