রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলিল যার, কাগজ যার, জমি তার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৪৯)
X

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা যে কোনো দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, কাগজ যার, জমি তার। বর্তমান সরকার ভূমি নিয়ে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই তো নেতৃত্ব দেবে।

তিনি বলেন,ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হয় জনগণ ক্ষতিগ্রস্থ হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।  

পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া নয়টি স্টল পরিদর্শন করেন। সেই সঙ্গে মেলায় আগতদের ভূমি সেবা সহজ পদ্ধতিতে দিতে পরামর্শ দেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা র্যা লিতে অংশগ্রহণ করেন। পরে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে এবারের তিনদিন ব্যাপী এই ভূমি মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান এবং নিকটস্থ ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ভূমি সেবা উপলক্ষে, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝