রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৬২)
X

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিসা (৭)। তার পিতা আব্দুল হান্নান মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ৯৯৯-এ কলের মাধ্যমে জানানো হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালের ঘটনা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ. দৈ./কাশেম/ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝