বনশ্রীতে ডিএনসির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্র্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদক বিরোধী অভিযানে মোঃ জহিরুল ইসলাম (৪৫) ও জান্নাতুল ফেরদৌস এনি (৩২) নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাজধানীর বণশ্রী এলাকায় অভিযান চিলিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার প্রতিক হাউজিংয়ের ১২/৪ নম্বর রোডের জে-ব্লক ৭৮ নম্বর চামেলী বিল্ডিংয়ের এ-২, ফ্ল্যাট-ই-৫ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসা করে আসছিল। তাদের সঙ্গে আরো কারা জড়িত সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















