রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৬৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সুবিধাভোগী এবং ওয়ান ইলিভেনের  আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায়  গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

আদালত সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের আবেদন মঞ্জুর করে এ মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে মালয়েশিয়ায় সাত হাজার ১২৪ কর্মী পাঠানোর নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করেন। এভাবে তারা মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় গত ১১ মার্চ মাসুদ উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। এখন তিনি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

রাজধানীর পল্টন থানায় হওয়া মানবপাচার-সংক্রান্ত একটি মামলায় গত ২৩ মার্চ দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বিভিন্ন দফায় রিমান্ডে নেওয়া হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝