বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীর মুগদায় মস্তকবিহীন সাত টুকরো লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৮০)
X

রাজধানীর একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।

আজ রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মুগদার মান্ডা এলাকার গলির আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির সামনে থেকে টুকরো মরদেহটি উদ্ধার করে পুলিশ। । 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, স্থানীয় বাসিন্দারা পলিথিনে মোড়ানো খণ্ডিত অংশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করার পর তার মাথা বিচ্ছিন্ন করে এবং হাত-পাসহ শরীর সাতটি টুকরো করে ওই স্থানে ফেলে রেখে গেছে। নিহত ব্যক্তি একজন পুরুষ হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আ.দৈ./কাশেম/ টিপু



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝