রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ২৪)
X

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ কাজল (২৬)। আজ শনিবার (১৬ মে) মধ্যরাতে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০০ পিস ইয়াবাসহ মোঃ কাজলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত কাজল পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ  এলাকায় বিক্রি করতো বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
 
আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝