রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলন
হত্যাসহ ৯ মামলার এজাহারনামীয় আসামি কাউন্সিলর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:১৫ পিএম   (ভিজিট : ২২০)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ মাসুদ হত্যাসহ নয় মামলার এজাহারনামীয় আসামি কদমতলী ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন (৫৮) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

রোববার রাত ৩টায় কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা পুলিশ জানায়, মোঃ মাসুদ হত্যার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হেনা বেগমের দায়ের করা হত্যা মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে কদমতলী থানার মেরাজনগরে প্যারাডাইস প্যালেস নামক নির্মাণাধীন ভবনের সামনের  সড়কে অনেক ছাত্র-জনতার সাথে বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মোঃ মাসুদ। তখন আন্দোলনরত ছাত্র-জনতার উপর আক্রমণ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় মাসুদ ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান। 

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ি ও কদমতলী থানায় তার বিরদ্ধে দুটি হত্যা মালাসহ নয়টি মামলা রয়েছে। 

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝