রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুরান ঢাকায় শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলা
রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা আফজাল কারাগারে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই আন্দোলনকালে রাজধানীর পুরান ঢাকায় কোতোয়ালি এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা চালানো হয়। ওই ঘটনায় মামলায় আসামি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ মে) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্তে তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। গত ৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ৮ মে একই আদালতের ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আরও তিনদিনের রিমান্ড দেন। সর্বশেষ ১১ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান আবারও তিনদিনের রিমান্ড অনুমোদন করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস আহত হন।

আহতাবস্থায় তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বছরের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে ২৫৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝