রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় নাজমুল হত্যা মামলায় জাহিদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৪৩)
X


বগুড়ার গাবতলী থানাধীন হাতিভাঙ্গা এলাকায় সংঘটিত নাজমুল হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার( ১২ মে) সন্ধ্যায় বগুড়া জেলার হাতিবান্ধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিআইডি বগুড়া জেলা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাহিদ হাসান ওরফে উজ্জল (৩২)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাজমুল ইসলাম ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে সিএনজি আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত প্রচারণা চালান। ২২ অক্টোবর গাবতলী থানাধীন হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নাজমুল ইসলামকে তার ফুপাতো ভাইয়ের দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় আপোষ-মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে রাজি না হওয়ায় গ্রেফতারকৃত মো. জাহিদ হাসান ওরফে উজ্জল ও তার সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করত। 

তদন্তে আরও জানা যায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে নাজমুল ইসলামকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনার পর মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি, বগুড়া তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে সন্দেহভাজন অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে গ্রেফতার করতে সক্ষম হয়

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনের স্বার্থে গ্রেফতারকৃত অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি বগুড়া জেলা পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝