বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৮৭)
X

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলপিজি গ্যাস সিলিন্ডারে 'ক্রস ফিলিং' করায় এক ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে এ জরিমানা করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ এমনকি গোটা পরিবার নিচ্ছিন্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহামেশাই ঘটছে।

 নিয়ম অনুযায়ী, এলপিজি সিলিন্ডারে ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তরসহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু কিছু প্রতিষ্ঠান সেটা না করে নিজেরাই গোপনে ছোট-বড় সিলিন্ডার ভরছে অবৈধভাবে যা ক্রস ফিলিং নামে পরিচিত।

তিনি আরো জানান, দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তার সত্যতা পাওয়া যায়। পরে রাসা ইন্টারন্যাশনালের মালিক চৌধুরী মাহবুবুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝