রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১ নভেম্বর ২০২৬
চট্টগ্রামেএক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১১২)
X

নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসারই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো।

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিস কক্ষে ডেকে নিত আব্দুল্লাহ। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়।

এরপর ভিকটিমের মা শারমিন সুলতানা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করে।

মামলা দায়েরের পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বিন হুমায়ুনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সহ আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ওসি আরো বলেন , “শিশুদের সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ন্যাক্কারজনক ঘটনায় দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভুক্তভোগী শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝