রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এসপির ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৬:২৪ পিএম  (ভিজিট : ৫৭)
X

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা শামীমা ইয়াসমিন। তিনি পুলিশ স্টাফ কলেজে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় চক্রের সদস্যরা। সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউনহল এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

‎‎শামীমা ইয়াসমিন জানান, গত শনিবার (৯ মে) রাতে আমি রিকশায় করে সাইন্সল্যাব দিয়ে যাচ্ছিলাম। এ সময় ল্যাবএইড এর সামনে আসতেই পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার ব্যাগ টান দেয়। আমি প্রথমে ভেবেছিলাম আমার রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। পরে কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। আমি অটোরিকশা নিয়ে দৌঁড়ে ল্যাবএইড পর্যন্ত যাই। কিন্তু সেখানে গিয়ে তাদের পাইনি।

‎‎তিনি আরো জানান, আমার ব্যাগের ভেতর আমার সামস্যাং ব্রান্ডের মোবাইল ফোন এবং জরুরি কাগজপত্র ছিল। এ ঘটনায় আমি ধানমন্ডি থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছি। তাদের হাতেনাতে গ্রেফতারের সময় তারা আমাদের ওপর আক্রমণ করে। আমরা আত্মরক্ষার্থে তাদের ওপর চার রাউন্ড গুলিবর্ষণ করি। এ সময় আমাদের পুলিশ সদস্য আহত হয় এবং তাদের একজন পায়ে গুলিবিদ্ধ হয়।

‎তিনি আরো বলেন, এ সময় আমরা তাদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো চাপাতি, সামুরাই, চাইনিজ কুড়াল ও খেলনা পিস্তলসহ বিপুল পরিমাণ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝