রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রীরাসেলের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৫৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী নেতা,গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। অভিযুক্ত  জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু অভিযোগে চলমান তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক)  পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে  আদালত এ আদেশ দেন।

আজ রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে গত বছরের ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়।

দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড সংগ্রহ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে নথিপত্র জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝