রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা
আনিসুল হকের বিচারের জন্য চার্জ গঠনের শুনানি ২১ জুন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৩২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় চার্জ গঠনের শুনানি আগামী ২১ জুন নির্ধারণ করেছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। 
আজ রোববার (১০ মে) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঈন উদ্দিন চৌধুরীর আদালতে ওই মামলায় অভিযুক্তদের বিচারের জন্য চার্জ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত আগামী ২১ জুন শুনানির দিন নির্ধারণ করেন।

আজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন এবং বলেন ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় আসামির বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাড়িতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একটি অস্ত্র ছিল, যা এখন খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ওই জিডির কপি এখনোঅআইনজীবীরা পাননি। এই যুক্তিতে শুনানি পেছানোর আবেদন জানান তারা।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম এ আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একইসঙ্গে স্থগিত লাইসেন্সের অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে। তবে আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ২৪ মে বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯ (১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝