রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিফাতের তৈরি বিশেষ গাড়ি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৭২)
X

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৯ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রিফাত তার তৈরি গাড়িটি চালান। এ সময় রিফাতের পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী। 

এ সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি বানানোসহ নানা বিষয়ে কথা বলেন। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার আবু খায়েরের ছেলে। 

জানা গেছে, বছর পাঁচেক আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা হলে নিজের মেধাশক্তি কাজে লাগিয়ে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন, যে গাড়িটি মানুষের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। 

ফলে শুধু রিফাত নিজেই নয়, রিফাতের মতো শারীরিক প্রতিবন্ধী যেকোনো মানুষ গাড়িটি চালাতে পারবে। গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর ধরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে এটু আই স্মার্ট গাড়ির প্রজেক্ট।

গাড়িটি তৈরি করতে সময় লাগে ২ থেকে ৩ বছর। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি এবং তার বাবাও রিফাতকে গাড়িটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করেছেন। রিফাতের বাবা আবু খায়ের শুধু অর্থ দিয়ে সহযোগিতা করেননি। তিনি নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলে উদ্ভাবনে শ্রম দিয়েও সহযোগিতা করেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝