রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমাতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৬০)
X

দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে অযথা বিলম্ব দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বুড়িগঙ্গা নদীর পানির মান উন্নয়ন নিয়েও আলোচনা হয়। নদীটি দূষণমুক্ত করে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝