রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৭টি জিআর ও ১টি সিআর ওয়ারেন্টভুক্ত মোট ৮ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার( ৭ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তাররা হলো, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গাপ্রসাদপুর গ্রামের সুবোল হালদারের ছেলে হরিদাস হালদার (৪৭), রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বিনোদপুর নতুনপাড়া গ্রামের মৃত মিজানুর শেখের ছেলে মোঃ আব্বাস শেখ (৪০), সূর্য্যনগর গ্রামের মোঃ নুর ইসলাম শেখের ছেলে মোঃ নয়ন মিয়া (২৪), জুকাই গ্রামের জালাল মন্ডলের ছেলে মোঃ উজ্জল মন্ডল, খানখানাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত কানাই লাল ভক্তের ছেলে রাজু কুমার ভক্ত (৫০), উদয়পুর গ্রামের মোঃ ফারুক শিকদারের ছেলে মোঃ গাফ্ফার শিকদার (৩১), গোদার বাজার ঈদগা সংলগ্ন এলাকার আক্তারের ছেলে মোঃ চন্দন (২২) ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মহারাজপুর গ্রামের বিষ্ণ ঘোষের ছেলে সীমা ঘোষ। প্রত্যেক আসামীকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সদর থানার এসআই মোঃ শামসুজ্জোহা, এসআই মোঃ জসিম উদ্দিন, এসআই মোঃ সেলিম মিয়া, এসআই সাহাবুদ্দিন খান, এএসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোকছেদ আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলার ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















