রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে লোকসান কেন, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৬১)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নিতে হলে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজির মালিকদের। সেই শর্ত মেনেই সর্বশেষ আসরে মালিকানা দেওয়া হয়েছে বলে জানিয়েছিল সে সময়কার বিপিএল কর্তৃপক্ষ।  

তবে আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল সব দল এই শর্ত পূরণ করেনি। ৬ দলের মধ্যে দুটি দল ব্যাংক গ্যারান্টির সব টাকা দেয়নি। ১০ কোটির পরিবর্তে ৩ কোটি টাকা দিয়েছে। এটার জন্য তাই বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম বলেছেন, ‘দুটি ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয়নি। এটাকে কি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহি করতে হবে।

তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহি করতে হবে। কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে, তা-ও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুলকে জবাবদিহি করার কথা বলাটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় বলে জানিয়েছেন তামিম। সাবেক বাঁহাতি ওপেনার ও অধিনায়ক বলেছেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহি করতে হবে। সে যে-ই হোক।

আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহি করতে হবে।’অন্যদিকে সব মিলিয়ে সর্বশেষ বিপিএলে ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তামিম। অ্যাডহক কমিটির সভাপতি বলেছেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝