রাজধানীতে ৩ চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) ও মোঃ হাসান (৩১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৬ মে) বিকেলে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের তিন নাম্বার গেট ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















