রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৯২)
X

বহুল আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর-সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ  আদালত।

আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি স্বামী, সন্তানসহ ঘনিষ্ঠদের মাধ্যমে নিয়োগ-বাণিজ্য করে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি তার স্বামী মো. আখতার হোসেনও একজন করদাতা। দুদকের ধারণা, তাদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করা হয়ে থাকতে পারে।

এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে ফারজানা ইসলাম ও তার স্বামীর নামে থাকা আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশ জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুদক জানিয়েছে, বিষয়টি এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝