বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পুলিশ দেখে ইয়াবা গিলে ফেলার চেষ্টায়ও শেষ রক্ষা হয়নি !
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৬৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবা ট্যাবলেট গিলে প্রমাণ নষ্টের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অআজ বুধবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোকর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরনগর থানা পুলিশ। 

আটকরা হলেন, গোকর্ণ সূত্রধরপাড়া এলাকার মৃত হরিপদ সাহার ছেলে বাপ্পি সাহা এবং একই এলাকার মোহনপুর গ্রামের আহাদ আলীর ছেলে সোহেল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুই পুটলা গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে।

স্থানীয় সূত্র জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আ. দৈ./কাশেম / জাকির 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝