রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাগরপুরে বালু দস্যুদের বিরুদ্ধে অভিযানে জেল জরিমানা
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১৪০)
X

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের একাধিক স্পষ্টে ইউএনও এবং এসিল্যান্ড একযোগে বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

আজ বুধবার (৬ মে) কাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে সড়ক পরিবহণ সংরক্ষণ আইন, ২০১৮ এর ৪, ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ), ৫(১) ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। এছাড়াও দপ্তিয়রের নিশ্চিন্তপুর এলাকার ২টি ডেজার অকেজো করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিন উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জ্বালাই গ্রামের বদর উদ্দিনের ছেলে জুলহাস কে বাল্কহেড দিয়ে নদী থেকে বালু উত্তলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।
 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক আজকের দৈনিককে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম / জাকির 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝