রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা
হাবিবুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৫৭)
X

মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (০৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় অংশ নেয়।

অভিযান চলাকালে বিপাশ স্টোরে দেখা যায়, ৯৫৫ টাকা নির্ধারিত মূল্যের পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক বিপাশ সাহাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জিলানি স্টোরে গিয়ে দেখা যায়, ৩৯০ টাকা মূল্যের দুই লিটার সয়াবিন তেল ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে দোকানটির মালিক মো. মাসুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আ. দৈ./কাশেম /জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝