রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ বিনামূল্যে দিচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
X

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সবঠিক থাকলে আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিনামূল্যে মাঠে বসে এই ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা।

মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট ‘টেস্ট ক্রিকেট’ এর প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠে প্রবেশের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিবির নির্দেশনা অনুযায়ী, সাধারণ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করে নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবে।

অন্যদিকে, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ বছরের নিচে। তাদের ক্ষেত্রেও নিজ নিজ একাডেমির নির্ধারিত জার্সি বা পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে উপস্থিত হতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে স্টেডিয়ামে তরুণ দর্শকদের উপস্থিতি বাড়বে এবং তারা মাঠে বসে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। মূলত, খুদে দর্শকদের মাঝে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝