ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে পালিয়েছে আসামি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহিন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। শাহিন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে ও সজল একই এলাকার জালাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন ও সজলকে আটক করে। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তবে আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহিন হাতকড়াসহ পালিয়ে যায়।এ সময় উপস্থিত জনতার সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসমি শাহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আ. দৈ./কাশেম/ জাকির




















